বর্ণিল আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করেছে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (২২ মে) এ আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে পরিবেশন করা হয় রবীন্দ্রনাথের গীতিনৃত্যনাট্য ‘মায়ার খেলা’র শ্রুতিনাট্যরূপ। এরপর একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। সবশেষে পরিবেশিত হয় বোধনের শিশু বিভাগের দলীয় আবৃত্তি ‘আমাদের ভয় কাহারে’।
মায়ার খেলার সম্পাদনা ও নির্দেশনা দেন মাইনুল আজম চৌধুরী। এতে অংশ নেন শিমুল নন্দী, দেবলীনা চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, নীল মজুমদার, স্মরণ ধর, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, পৃথুলা চৌধুরী, যশস্বী বনিক, নুসরাত রিনি, গৌরি নাথ, অর্চি দত্ত তিলোত্তমা, লাভলী আক্তার নিশাত, প্রিয়ন্তী বড়ুয়া, অন্বেষা বণিক, অর্পিতা চৌধুরী, হোসনে আরা নাজু, সুমী দে, রুমকী চৌধুরী, ঋতু দে, অঙ্কিতা বড়ুয়া, শাওন প্রিয়া চৌধুরী, মহিউদ্দিন কাজল, অনিমেষ পালিত, নয়ন ধর, মো. তাহসিন, অনির্বাণ বনিক সৃজন এবং রাজবীর সব্যসাচী আকাশ।
নৃত্যে ছিলেন সুমী মল্লিক, রমিতা ভৌমিক ও অমিত দাশ।
মৃদঙ্গে সঙ্গত করেন ঋতুরাজ চৌধুরী। আবহ সংগীতে ছিলেন শিল্পী সৃজন রায় এবং আলোক প্রক্ষেপণে কাজী মামুনুর রশিদ।
শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি ‘আমাদের ভয় কাহারে’ গ্রন্থনা করেন মোহিনী সংগীতা সিংহ। নির্দেশনা দেন সন্দীপন সেন একা। এর মহড়া পরিচালনা করেন নীল মজুমদার, ঋতু দে, অন্বেষা বণিক ও আরজু সেন শ্লোক।
আলোকিত চট্টগ্রাম


