মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির মাহাবুল আলম শাহ আর নেই

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাহাবুল আলম শাহ (৬৮) আর নেই।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব ফরহাদাবাদের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

এদিকে মরদেহ মাউজভান্ডার দরবার শরীফে নিয়ে যান তার স্বজনরা । শনিবার বাদ আসর জানাজার নামাজ মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম, সহ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ ও যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান বাবুল।

জানাজার নামাজে ইমামতি করেন বিশ্ব আলী শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা আবুল কাসেম। জানাজার নামাজ শেষে মোনাজাত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm