স্ত্রী পুলিশ সুপার—নতুন ডিসি পেল রাজশাহী

নতুন জেলা প্রশাসক পেয়েছে রাজশাহী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার প্রশাসনিক দায়িত্বে কাজী শহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাজী শহিদুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অপারেশন অব ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন। তিনি পুলিশ কর্মকর্তা এসপি শাকিলা সোলতানার স্বামী।

এদিকে একই প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে দায়িত্বে থাকা ১১ জন জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন— চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে সানিউল ফেরদৌস।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm