চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম—১৫ (সাতকানিয়া—লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান এবং লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু তাহের।

মানববন্ধনে সাতকানিয়া—লোহাগাড়া আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, মৃত্যুপুরী খ্যাত চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে। তা না হলে পুরো চট্টগ্রামবাসীকে নিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল উপজেলা ও বৃহত্তর চট্টগ্রামের নেতাদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm