রিকশাচালকদের রেইনকোর্ট দিল গাজী কেডি ফাউন্ডেশন

বর্ষাকালে রিকশাচালকদের সুরক্ষা নিশ্চিত করতে রেইনকোর্ট বিতরণ করেছে গাজী কেডি ফাউন্ডেশন।

শনিবার (২৩ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় এসব রেইনকোর্ট বিতরণ করা হয়।

বৃষ্টির ভেতর দাঁড়িয়ে রিকশাচালকদের হাতে রেইনকোর্ট তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মো. সিরাজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এটিএম ফাউজুল কবির, আশরাফ ইফতি, সাজিদ বিন দিদার, মো. ছায়েদ হামিদ রিয়াদ, হেলাল, সাব্বির, মোজাম্মেল, তারেক, আজিজ ও জোনায়েদ।

গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের কল্যাণে গাজী কেডি ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। রিকশাচালকরা যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের বর্ষায় সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের জন্যই এ রেইনকোর্ট বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে রিকশাচালকরা বর্ষার সময় নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm