অনন্য আয়োজনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরলেন রাজেশ চক্রবর্তী

অনন্য এক আয়োজন। যে আয়োজনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরলেন আলোকচিত্রশিল্পী ও যুগান্তরের সিনিয়র ফটোজার্নালিস্ট রাজেশ চক্রবর্তী।

বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটোআড্ডার এ আয়োজন করে ফটো এরিনা বাংলাদেশ চট্টগ্রাম। নগরের জামালখানের ওয়ান’স অউন প্লাটফর্মে মঙ্গলবার (১৯ আগস্ট) এ আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা ছিলেন আলোকচিত্রশিল্পী ও যুগান্তরের সিনিয়র ফটোজার্নালিস্ট রাজেশ চক্রবর্তী। তিনি ফটোসাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। একইসঙ্গে আলোচনা করেন ফটোগ্রাফি নিয়ে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জয় দে, স্টিয়ারিং সদস্য সৌরভ বড়ুয়া, অনিশ পাল ও পিয়াল ধর। পরে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।

এমন আয়োজন আলোকচিত্রশিল্পের সঙ্গে চট্টগ্রামের উদীয়মান আলোকচিত্রীদের মেলবন্ধন তৈরি করবে বলে মনে করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুব্রত দে।

এদিকে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ‘চিত্রভাষা পড়তে শিখি’ শীর্ষক দেশব্যাপী ৬০টি সংগঠনের যৌথ আয়োজনে একাত্মতা ঘোষণা করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm