সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্তোরাঁ মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেরানিহাটে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও রান্নাঘর স্থাপন, বাসি খাবার সংরক্ষণ এবং নিয়মবহির্ভূত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে তিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা দেওয়া তিন রেস্তোরাঁ হলো—আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট ও আল-ঈশান রেস্টুরেন্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এ অভিযান চালানো হয়।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


