দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের ব্যতিক্রমী কার্যক্রম এবারও

শিক্ষা সকলের অধিকার, নতুন বই পাওয়া সবার দরকার— এ স্লোগানকে ধারণ করে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও ব্যতিক্রমী এক কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে শতাধিক এতিম হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন শরিফ তুলে দিয়েছে ফাউন্ডেশনটি।

সোমবার (১১ আগস্ট) নগরের হালিশহরে জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. আবু আবিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম বিশ্বাস।

আবু আবিদ বলেন, আমরা কোরআনের পাখিদের দেখতে এসেছি। তাদের খোঁজ-খবর নিতে এসেছি। আসার সময় ভাবলাম, প্রতিবছর স্কুলশিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ পায়। তাহলে শুধুমাত্র বাবা-মা নেই বলে তারা এ আনন্দ থেকে কেন বঞ্চিত হবে? তাই আসার সময় তাদের জন্য নতুন পবিত্র কোরআন শরিফ উপহার হিসেবে এনেছি। আমরা আজ এটি উদ্বোধন করলাম। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে দুই হাজারের বেশি এতিম হিফজ শিক্ষার্থীকে নতুন কোরআন শরিফ উপহার দেওয়ার চেষ্টায় থাকব।

প্রধান অতিথি সেলিম বিশ্বাস বলেন, আজকের এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। কোরআন শরিফ শুধুমাত্র একটি বই নয়, এটি জীবন পরিচালনার দিকনির্দেশনা। এতিম ও হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন তুলে দিয়ে আপনারা শুধু বই দেননি, বরং তাদের মন ও জীবনে নতুন আলো জ্বালিয়েছেন। আমি আশা করি, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এই মহৎ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের প্রতিটি প্রান্তে এই আলো ছড়িয়ে দেবে। আমি ব্যক্তিগতভাবেও এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান জেলা সমন্বয়ক মু. আবু আদিল, মো. জিহাদুল ইসলাম, এআর তাইমুন, কামরুল ইসলাম, আখতার হোসেন রাফিদ, হাকিমুল হাসান সাকিব ও মেহরাজ উদ্দিন মুহিত।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় এতিম হিফজ শিক্ষার্থীদের সুস্থতা, জ্ঞান ও নৈতিকতার উৎকর্ষ, কোরআনের আলোয় আলোকিত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm