সব ধর্মের মানুষ নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব : আমীর খসরু

জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়

কোনো ধর্মীয় বিভেদ নয়, সব ধর্মের মানুষ নিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরের মেহেদিবাগের বাসভবনে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম উপস্থিত ছিলেন।

বিএনপি বিভাজনের রাজনীতি করে না মন্তব্য করে আমীর খসরু বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে কাজ করে। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকলে বাংলাদেশি। কোনো ধর্মের সঙ্গে বৈষম্য করা যাবে না। তাদের সমান অধিকার নিশ্চিতে বিএনপি কাজ করে। কিন্তু গত ১৭ বছর আওয়ামী লীগ শুধু ধর্মীয় বিভাজনের রাজনীতি করেছে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছেড়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। কিন্তু দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এমনকি শেখ হাসিনাকে পালাতে পর্যন্ত হয়েছে।

আরও পড়ুন : জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটির পথচলা শুরু

ধর্মীয় সংগঠনকে দলীয়করণের পক্ষে বিএনপি নয় উল্লেখ করে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্মীয় সংগঠনগুলো ধর্মীয় রীতিনীতি এবং তাদের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। কোনো দলীয় কর্মীকে ধর্মীয় সংগঠন দখল বা হিন্দুদের বিষয়ে মাথা ঘামানোর দায়িত্ব দেওয়া হয়নি। ধর্মীয় সংগঠনের ব্যাপারে কেউ সমস্যা সৃষ্টি করলে আমরা দলীয় ব্যবস্থা নিব। হিন্দুরা তাদের সকল অনুষ্ঠান নিজেরা করবে নিজেদের মতো। ধর্মীয় উৎসব পালনে কেউ বাধা সৃষ্টি করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার আলোকে যে নতুন বাংলাদেশ গড়তে চান সেখানে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ জরুরি। তিনি রেইনবো নেশন গড়ে তুলতে চান সকল ধর্মের মানুষের কল্যাণে। অর্থাৎ বাংলাদেশে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আর বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অংশগ্রহণে দেশকে এগিয়ে নিতে কাজ করেছে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠন করলে বিএনপি একইভাবে সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে।

এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, উপদেষ্টা অনিল পাল, সহসভাপতি বিদ্যালাল শীল, সহসভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সহসভাপতি বাবুল ঘোষ বাবুন, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য ও সিদ্ধার্থ সিধু, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, অর্থ সম্পাদক রতন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, সুজন দাশ, উপঅর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, উপমহিলা সম্পাদিকা পাপড়ি দাশ, মৌসমুী দাশ, উষা আচার্য্য, উপদপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ, উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পদ দে, উপগ্রন্থনা সম্পাদক দুলাল মল্লিক, উত্তর জেলা কমিটির সহসভাপতি বাবলু কুমার দাশ, সহসভাপতি নয়ন চৌধুরী, উত্তর জেলার সহসাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ, চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর যুবদল নেতা রাসেল চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ ও তপন আচার্য্য।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm