দানবীর মৃদুলের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি

জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্মরণসভায় বক্তারা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দানবীর মৃদুল কান্তি দে’র ১১তম প্রয়ান দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে নগরের জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার।

শুরুতেই শ্রীমদভাগবত গীতা পাঠ করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রতন আচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়  কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, সহসভাপতি পরেশ চন্দ্র চৌধুরী,  সহসভাপতি মিলন শর্মা, সহসভাপতি বিদ্যালাল শীল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, ডা. বিধান মিত্র, প্রকৌশলী সঞ্জিত বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. টিপু শীল জয়দেব, সাংগঠনিক সম্পাদক চন্দন মহাজন, সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, চট্টগ্রাম মহানগর সভাপতি শংকর সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক সুমন ঘোষ বাদশা, মৌসুমি চৌধুরী, উষা আচার্য্য, পাপড়ি কারণ ঘোষ, মৌসুমি দাশ, নিহার দত্ত, অরুপ দাশ রুবেল, সুমন দে, ইঞ্জি. রুবেল দাশ, দুলাল কান্তি মল্লিক, মোহন সেনগুপ্ত, সম্পদ দে, মনোরঞ্জন দাশ, রিপন নাথ, রিংকু ভট্টাচার্য্য, বাবলু আচার্য্য, ফুল কুমার সিংহ, রাজীব পাল কাব্য, প্রান্তিক সেনগুপ্ত, বাবলু দাশ, অভিষেক চৌধুরী, দুর্জয় দাশ, রাজু দাশ, সুকান্ত মজুমদার, রুপনা চৌধুরী,  অশ্রু চৌধুরী, চন্দন দাশ, প্রনয় দাশ ও রিটন মহাজন।

বক্তারা বলেন, মৃদুল কান্তি দে ছিলেন একজন নিরহংকারী ও সমাজসেবক। আর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ছিলেন নিবেদিত প্রাণ। তিলে তিলে গড়ে তুলেছেন সনাতনীদের সর্ববৃহৎ সংগঠন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। দীর্ঘ ২৫ বছর সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সারাদেশে ছড়িয়ে দিয়েছিলেন এ সংগঠনের কাজ। ওনার কাছে গিয়ে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসেনি। সবার সঙ্গে মিশে সমাজের কাজ করতেন। বর্ণবৈষম্য দূরীকরণে তার সমাজসংস্কারমূলক অনেক কাজ ছিল। তার অনুপস্থিতি এখনো সনাতনীসমাজ অনুভব করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm