চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তিন তরুণ নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জেলার মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আরাফাত হোসেন (১৮), আনিসুর রহমান (১৮) ও রিয়াজুল ইসলাম (১৮)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনার হাফ সেঞ্চুরি, ডেঙ্গুর ট্রিপল
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ জন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ জন কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, রেললাইনে বসে গল্প করছিলেন পাঁচজন। এসময় হঠাৎ ট্রেন চলে এলে কাটা পড়ে তিনজন মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


