বৃষ্টি তোমাকে দিলাম

বর্ষাকে বরণ করতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

শুক্রবার (১৩ জুন) বিকেলে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এ আয়োজন করা হয়। আয়োজনে ছিল কথামালা, নাচ-গান-আবৃত্তি ও চিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

আরও পড়ুন : অপেক্ষার অবসান, বৃষ্টি এলো নগরে

নাফিফা কাউছার ত্বাহীর সঞ্চালনায় কথামালায় অংশ নেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মিলন কান্তি দে, কবি লায়ন আবু সালেহ, সঙ্গীত শিল্পী প্রমোদ দে ও নিতাই পদ নাথ।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন প্রমোদ দাশ, শিবু মল্লিক ও মৃত্তিকা বড়ুয়া।

নৃত্য করেন নীহারিকা পাল ও হৈমন্তী দে। আবৃত্তি করেন কাজী নাফিফা কাউসার ত্বাহী, আফিয়া মুবাশশিরা, বর্ণিল বড়ুয়া ও নাবীহা শরীফ শানযা।

এছাড়া বর্ষার গানে ও কবিতায় কোরাস আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm