চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ। দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের বেধড়ক মারধরে চোখে জখম হয় এ ছাত্রনেতার। কিন্তু এরপরও চালিয়ে যান আন্দোলন-সংগ্রাম।
গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার আন্দোলনের অগ্রসৈনিক আরেফিন রিয়াদ। চিকিৎসক পরামর্শ দিলেও দীর্ঘদিন উন্নত চিকিৎসা নিতে পারেননি তিনি। এ অবস্থায় সমস্যা আরও জটিল হয়। ফলে সম্প্রতি তাঁর চোখের অপারেশন করাতে হয়েছে।
দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা আরেফিন রিয়াদকে দেখতে তাঁর বাড়ি বোয়ালখাালী ছুটে গেছেন মানবাধিকার কর্মী বিপ্লব পার্থ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মো. মহসীন ও সাইদুল ইসলাম এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপদপ্তর সম্পাদক নাফিজ শাহ।
এ সময় মানবাধিকার কর্মী বিপ্লব পার্থ ত্যাগী নেতা আরেফিন রিয়াদের সুস্থতা কামনা করেন। একইসঙ্গে দল তাঁর এ ত্যাগের মূল্যায়ন করবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।
আলোকিত চট্টগ্রাম


