চট্টগ্রামে লোহাগাড়ায় ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশনের (সিডিএফ) ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
বিশেষ অতিথি ছিলেন হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেডের মাস্টার মেরিনার ও চেয়ারম্যান, ক্যাপ্টেন মো. শওকত হোসেন চৌধুরী, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দিন, চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ ঢাকার মেডিকেল ডাইরেক্ট সহকারী অধ্যাপক ডা. মো. ইলিয়াছ ও লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।
আরও পড়ুন : লোহাগাড়া ট্র্যাজেডি—মৃত্যু বাড়ছেই
ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন ঢাকার সিনিয়র সদস্য মো. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিডিএফ সদস্য শিশির মজুমদার , মো. শিহাব উদ্দিন, খলিল খান, জুবায়ের মঞ্জুর, অ্যাড. নওশেদ আলম ও ডা. সফিউল্লাহ নোমান।
ঢাকায় অধ্যয়নরত সাতকানিয়া লোহাগাড়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে সহায়তার লক্ষ্যে ২০১০ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সিডিএফ।
এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সিডিএফ। মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যুগোপযোগী ভূমিকা রেখে চলেছে সিডিএফ।
এসএস/আলোকিত চট্টগ্রাম


