চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। গাজী মো.মনিরকে সভাপতি এবং আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ কমিটি করা হয়।
শুক্রবার (২১ মার্চ) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : দক্ষিণে জিয়া স্মৃতি সংসদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি আতাউর রহমান কাউছার, সহসভাপতি নাজিম উদ্দীন চৌধুরী বকুল ও মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক শওকত আলী সাকিব ও এসএম রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারার আরিফুল ইসলাম রনি, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশান এবং সদস্য কামাল হোসেন।
কেএ/আলোকিত চট্টগ্রাম


