পটিয়ায় বিএনপির ইফতার ও আলোচনা সভা

পটিয়ায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য  কামনা করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে এ আয়োজন করা হয়।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।

প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, হারুনুর রশীদ, আবদুল মাবুদ ও গাজী আবু তাহের, মোজাম্মেল হক চৌধুরী ও জেলা জাসাস সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, মোকান্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়ন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ ও সদস্য সচিব মিজানুর রহমান মায়া।

আরও পড়ুন : পটিয়ায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা : এনাম

সিনিয়র যুগ্ম সম্পাদক শামশুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ওহাব মুন্সি, আবু বক্কর সুজন মেম্বার, আনোয়ারুল ইসলাম কাজল, দেলোয়ার মেম্বার, সাইফু মাস্টার ও সেলিম সিকদার, যুবদল নেতা লিটু চৌধুরী সাজ্জাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহেদ, তিলক বড়ুয়া, যুবদল নেতা রাশেদ, সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ নবী, ছাত্রদল নেতা মিজান তুষার, আশরাফুজ জামান সৌরভ, ইমন ও ইরফান।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm