শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদ (২৫) অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাতে ঢাকার বসন্ধুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁকে চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাজ্জাদ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে।

জানা যায়, ঢাকা বসুন্ধরা সিটিতে স্ত্রীকে নিয়ে শপিং করতে যায় ছোট সাজ্জাদ। সেখানে থেকেই তাকে ধরে ডিবি পুলিশের একটি দল।

আরও পড়ুন : শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দিবে পুলিশ

এর আগে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম নগরের বায়োজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর তাঁকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

এদিকে গত ২৭ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ের ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে ডাকাতির প্রস্তুতির সময় সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

গত ৫ নভেম্বর ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকা থেকে দুই পুলিশসহ ৪ জনকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায় সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এসময় ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়।

জানা যায়, তিন খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে নগরের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে সাজ্জাদের বিরুদ্ধে। এর মধ্যে গেল বছরের ২৯ আগস্ট মো. আনিস ও তার বন্ধু মাসুদ কায়সার এবং একই বছরের ২১ অক্টোবর চান্দগাঁও শমসেরপাড়ার উর্দুপাড়া এলাকায় তাহসীন নামে এক বালি ও ইট ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। এ তিনটি মামলার আসামি সাজ্জাদ।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm