রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার ওপর হামলাকারী শহীদ ইসলাম ওরফে কালা শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাউজান পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বুধবার (১২ মার্চ ) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করার কথা জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া।
আরও পড়ুন : চট্টগ্রামে পানির দ্বন্দ্বে ভাইয়ের সংঘবদ্ধ হামলায় ভাই খুন
গ্রেপ্তার শহীদ ইসলাম রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শহীদ রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার অফিসে যান। এরপর চেয়ার দিয়ে আয়েশা সিদ্দীকার মাথায় আঘাতের চেষ্টা করেন এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় এজাহার দিলে মামলা হয়। এরপে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, মামলার পর শহীদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/আরবি
