মহেশখালী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন, সম্পাদক সমীর

মহেশখালী পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে রুপন দে সভাপতি এবং সমীর দে সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেলে মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

আরও পড়ুন : কক্সবাজার সদর পূজা উদযাপন পরিষদ—বাপ্পী সভাপতি, বলরাম সম্পাদক

প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুবেল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, কক্সবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আতাঊল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা দক্ষিণের জামায়াতে ইসলামীর আমীর মাস্টার শামীম ইকবাল, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপন পাল নাজির, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাড. বাপ্পী শর্মা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, মহেশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দে এবং জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা অরুপ শর্মা।

সম্মেলনের শেষে কাউন্সিলরদের মতামতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহেশখালী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হন রুপন দে। এছাড়া সাধারণ সম্পাদক হন সমীর দে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm