চট্টগ্রাম কারাগারে যেভাবে রমজান কাটাবে রোজাদার বন্দীরা

বছর ঘুরে আবার এলো সিয়াম সাধনার মাস রমজান। রমজানের শুরুতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের রোজাদার বন্দীদের জন্য ইফতার ও সাহরির ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। সাহরিতে থাকছে সাদা ভাত, ডাল, সবজি, মাছ ও ডিম। আর ইফতারে থাকবে খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজু, জিলাপি, কলা এবং শরবত।

কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব কারাগারে রোজা পালনকারী বন্দীদের জন্য ইফতার ও সাহরি সরবরাহ করা হবে। শনিবার (১ মার্চ) রাতে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ দেশের ১৭টি কারাগারে রোজাদার বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থায় সাহরিতে দেওয়া হচ্ছে গরম খাবার। ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। নিয়মিত তিনবেলা খাবারের পাশাপাশি রোজাদারদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা রান্নার।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল আলোকিত চট্টগ্রামকে বলেন, কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। যারা রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার পৌঁছে দেওয়া হবে। রমজানে বন্দীদের জন্য যথাসম্ভব ভালো ব্যবস্থা রাখার চেষ্টা করছি।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm