চট্টগ্রামে অপহরণ মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : ৩ অপহৃত মুক্ত, অস্ত্রসহ ডিবি পুলিশের জালে ৪ অপহরণকারী
গ্রেপ্তাররা হলেন— মো. তানভীর আমিন (৩০), মো. ওমর ফারুক (৩৪), মো. শাকিল (২২) ও মো. আসিক (২২)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, একটি অপহরণ মামলায় এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


