চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ প্রান্ত চাকমা (১৯) নামে এক তরুণ আটক করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকায় চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে মধ্যরাতে পাচার হচ্ছিল ইয়াবার বড় চালান
আটক প্রান্ত চাকমা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লম্বাঘোনা এলাকার মৃত সুতুও চাকমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ বলেন, মইজ্যারটেক মোড়ের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ২০০ ইয়াবাসহ প্রান্ত চাকমাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


