মধ্যরাতে এরশাদকে ধরল পুলিশ, জানাল আন্দোলনে নিহত ছাত্র হৃদয় খুনের আসামি

মধ্যরাতে গ্রেপ্তার হয়েছে এরশাদ নামে এক যুবক। তাঁকে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে চান্দগাঁও পুলিশ।

পুলিশ বলছে, এরশাদ যুবলীগের নেতা। তবে চট্টগ্রাম নগর, থানা কিংবা ওয়ার্ডে এরশাদ নামে যুবলীগের রাজনীতিতে কারো অস্তিত্ব পাওয়া যাইনি।

চান্দগাঁও থানা পুলিশ বলছে, গ্রেপ্তার এরশাদ চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের সদস্য।

রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে  নগরের চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার যুবক হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে প্রাপ্ত আসামি এরশাদ।

এরশাদ চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও বেপারিপাড়ার শংকর দেওয়ানজীরহাট মিন্নাত আলী সওদাগর বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই মারা যান হৃদয় চন্দ্র তরুয়া। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদি হয়ে  নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি দেখিয়ে মামলা করেন চান্দগাঁও থানায়।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm