চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে পটিয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।
আরও পড়ুন : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হারিয়েছে বিএনপি : এনামুল হক এনাম
এসময় তিনি বলেন, ১৮ বছরের অধিক এবং পুরনো সদস্য নবায়নের মাধ্যমে তৃণমূল রাজনীতিকে আরও শক্তিশালী করা হবে। সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে দক্ষিণ জেলা এলডিপি রাজপথে জোরালো অবস্থান গড়ে তুলবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দল শক্তিশালী হবে। মজবুত হবে সাংগঠনিক ভিত্তি।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি আবুল মনসুর সওদাগর, যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান, খরনা ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুর রশিদ, শোভনদণ্ডী ইউনিয়ন এলডিপির সভাপতি হারুনর রশীদ, এলডিপি নেতা জাহেদুল হক সওদাগর, মামুনুর রশীদ, মেজবাহ উদ্দিন সোহেল, ওসমান ও শফি।
আলোকিত চট্টগ্রাম
