বিজয় দিবসে ইপিজেডে বিএনপির বর্ণিল আয়োজন

মহান বিজয় দিবসে ইপিজেড থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ৩টায় এ আয়োজন করা হয়। র‍্যালিটি ইপিজেড থানা এলাকা থেকে শুরু হয়ে নারিকেলতলায় পথসভার মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন : হাটহাজারীতে বিএনপির শান্তি মিছিল

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সহসভাপতি মো. শাহনাজ, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরশাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর।

এছাড়া র‌্যালিতে ইপিজেড থানা বিএনপি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের হাজারো নেতাকর্মী অংশ নেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm