বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এবার নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক থানজামা লুসাই। একইসঙ্গে নিয়োগ পেয়েছেন ১৪ সদস্য।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : বান্দরবানে নভেম্বরজুড়ে হোটেল-রেস্তোরাঁ-পরিবহনে বিশেষ ছাড়

নিয়োগ পাওয়া ১৪ সদস্যরা হলেন— বান্দরবান সদর উপজেলার রাজুময় তঞ্চঙ্গা, জেলা সদর উপজেলার ম্যা ম্যা নু, থানছি উপজেলার অ্যাড. উবাথোয়াই মার্মা, জেলা সদর উপজেলার উম চিং মারমা, থানছি উপজেলার খামলাই ম্রো, জেলা সদর উপজেলার মং এ চিং চাক, থানছি উপজেলার ডা. সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলার লাল জারলম বম, রোয়াংছড়ি উপজেলার নাংফ্রা খুমি, আলীকদম উপজেলার সাইফুল ইসলাম, জেলা সদরের মো. নাছির উদ্দিন, জেলা সদর উপজেলার মু. আবুল কালাম, জেলা সদর উপজেলার অ্যাড. মাধবী মার্মা ও জেলা সদর উপজেলার খুরশিদা ইসহাক।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪ (২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তরবর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm