সাদিয়াস কিচেনের রান্নাঘরে বিষাক্ত কেমিক্যাল, ফ্রিজে বাসি ভাত—মাংস

খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি ভাত, রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করার দায়ে সাদিয়াস কিচেনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোড়কবিধি লঙ্ঘণ, নির্ধারিত মূল্য কেটে বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে ১৮ হাজার টাকা।

বুধবার (১৬ অক্টোবর) সকালে নগরের জামালখান এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

আরও পড়ুন : ইক্যুইটি জিএফ ফরচুন মলের ফুডকোর্টে খেলা করে তেলাপোকা

জানা যায়, অভিযানে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি ভাত, গ্রিলসহ বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করায় সাদিয়াস কিচেনকে ১ লাখ টাকা এবং মোড়কবিধি লঙ্ঘণ, নির্ধারিত মূল্য কেটে বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা এবং নিউ মনিষা ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি ভাত, রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ ও মোড়কবিধি লঙ্ঘণ, নির্ধারিত মূল্য কেটে বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm