ইটভর্তি ট্রাক পিষে মারল আবুল খায়ের কোম্পানির ফিল্ড সুপারভাইজারকে

চকরিয়ায় ইটভর্তি ট্রাকের চাপায় মো. জিল্লুর রহমান জুয়েল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে।

জিল্লুর রহমান জুয়েল চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার মৃত শামসুদ্দিন পেশকারের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : যুবককে পিষে মেরে পালিয়ে গেল হানিফ বাসের চালক

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সুপারভাইজার জুয়েল আজ সকাল ৮টার দিকে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে ফিল্ডে বের হন। চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে পৌঁছালে ইটভর্তি মিনি ট্রাক জুয়েলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চকরিয়া থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চকরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm