কক্সবাজারে সড়ক দুর্টনায় গুরুতর আহত রাউজানের বাসিন্দা মো. মিজান (৩৬) মারা গেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজান রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওযার্ডের দক্ষিণ হিংগলা হাসমত আলী কাজীর বাড়ির বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে।
আরও পড়ুন : ভাইবোনকে ডুবতে দেখে বাঁচাতে গেল বোন, মুহূর্তেই ২ লাশ
জানা যায়, এক সপ্তাহ আগে চট্টগ্রাম নগরের বাসা থেকে মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে সড়কে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মিজান। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতের দিকে মারা যান মিজান।
এদিকে আজ বাদে আসর গ্রামের বাড়ির আবিদ আলী তালুকদার জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এসএ/আরবি
