চট্টগ্রামে অস্ত্র হাতে ওরা কারা—ঝরল ৩ প্রাণ

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অস্ত্র হাতে বেশ কয়েকজন যুবককে দেখা গেছে। তাদের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষে ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতসহ শতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার( ১৬ জুলাই) দুপুর ৩টা থেকে নগরের মুরাদপুর ও ষোলশহর দুনম্বর গেট এলাকায় কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এসময় উভপক্ষ বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে রণক্ষেত্রে পরিণিত হয় ওসব এলাকা। বন্ধ হয়ে যায় দোকানপাট ও গাড়ি চলাচল।

আরও পড়ুন : কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির মঞ্চ না বানানোর আহ্বান

ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওতে, মুরাদপুরে শর্টগান হাতে গুলি করতে দেখা যায় কয়েকজনকে। এদের মধ্যে মাথায় হেলমেট, কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট পড়া এক যুবককে শর্টগান হাতে দেখা যায়। এছাড়া একই এলাকায় পিস্তল হাতে মাথায় হেলমেট ও মুখে মাস্ক পড়া আরও এক যুবককে অস্ত্র হাতে নিয়ে গুলি ভরতে দেখা যায়। তবে তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কোটা সংস্কার দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর দুনম্বর গেট-মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক। এদের মধ্যে শান্ত এমইএস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি বরিশাল। ওয়াসিম চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী । তার বাড়ি নোয়াখালী জেলায়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm