টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ২৭ জুলাই রায়ের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৮ জুলাই) যুক্তিতর্ক উপস্থাপন শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সমীর দাশগুপ্ত। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য দিনে যুক্তিতর্ক শেষে আগামী ২৭ জুলাই রায়ের দিন ধার্য করেছেন আদালত। এসময় প্রদীপ ও স্ত্রী চুমকি আদালতে উপস্থিত ছিলেন।
