৪ সঙ্গী পালালেও এলজি—পাইপগান নিয়ে ধরা খেল বাহার

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, কার্তুজসহ মো. বাহার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এসময় পালিয়ে যায় ৪ জন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিনের খামারের পাশে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এসময় একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়।

আটক বাহার উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ এলাকার আব্দুল মান্নানের বাড়ির নুর মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন : নিজামপুরে এলজি—গুলি নিয়ে ধরা খেল যুবক

পুলিশ জানায়, বুধবার রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার পূর্ব ইছাখালী এলাকায় সালাউদ্দিনের খামারের পাশে গ্রামীণ সড়কে আটক করা হয় বাহারকে। তার হাতব্যাগের ভেতরে একটি এলজি, একটি পাইপগান, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি নম্বরবিহীন অটোরিকশা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা ৪ জন পালিয়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ (২৬ ডিসেম্বর) দুপুরে আটক বাহারকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান ওসি।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm