চট্টগ্রামে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ মে) গণ্যমাধ্যমে পাঠানো ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত দুদিন নগরের পাঁচলাইশ ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বেচে ‘চোরাই গাড়ি’, দেন ক্রসফায়ারের হুলিয়াও
গ্রেপ্তাররা হলেন— চন্দনাইশ উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে জিসানুর রহমান (২৪), আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মাবুদ (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবীর ছেলে ইসমাঈল হোসেন ফাহাদ (১৯)।
ডিবির এসআই ফজলে রাব্বি কাযসার জানান, মুরাদপুর শিক্ষা বোর্ড এলাকা থেকে দুটি মোটরসাইকেল জব্দের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তিতে মইজ্জারটেক মোড় থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার মোটরসাইকেল ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জেজে/আরবি


