৩৫ বছরের চোরের কাছে ৩১ মুঠোফোন

চট্টগ্রামে ৩১টি চোরাই স্মার্টফোনসেহ কেএম মেহেদী হাসান (৩৫) নাম চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে নগরের পলিটেকনিক্যাল আগার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১।

রোববার (১৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আরও পড়ুন : যেভাবে উদ্ধার হলো চায়না নাগরিকের মুঠোফোন

গ্রেপ্তার কেএম মেহেদী হাসান গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ফোনগুলো Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।

আরো জানানো হয়, গ্রেপ্তার মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm