২ দিন পর ভেসে উঠল কুতুবদিয়ার সেই জেলের মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুদিন পর জেলে মো. শাহাজাহানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহাজাহান উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়ার মৃত মো. হোছাইনের ছেলে।

আরও পড়ুন : দুপুরের বজ্রপাতে পেকুয়া—কুতুবদিয়ায় লাশ ৩ যুবক

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর সংলগ্ন সৈকতে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে স্বজনরা পরিচয় শনাক্তের পর পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। কোনো অভিযোগ না থাকলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শনিবার (২৯ জুন) সকালে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের তোড়ে ফিশিং বোট থেকে সাগরে ছিটকে পড়ে নিখোঁজ হন জেলে শাহাজাহান।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm