‘২০২৭ সালে রোহিঙ্গাদের গুড বাই’  

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করা হচ্ছে। ২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে।

শনিবার (২ মে) সকাল ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। এ সময় পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভপ্রকাশ করেন তিনি।

নাফ নদীর বাংলাদেশ অংশে স্থানীয়রা অবাধে মাছ আহরণ করতে পারবে এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহজাহান চৌধুরী।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm