কক্সবাজারের ঈদগাঁওয়ে ২০ হাজার ইয়াবাসহ তৈয়বুল ইসলাম নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নায়েককে আটক করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকালে ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের পাশের তেলের দোকান থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন : চট্টগ্রামে বাসায় মাদকের গোডাউন, অর্ধযুগ জেলের ঘানি টানতে হবে শুক্কুরকে
আটক তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএনে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করার খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার থেকে থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি/আরবি


