হাতির ডেরায় পড়ে ছিল অচেনা বৃদ্ধের লাশ

চকরিয়ায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উপরে হাতির ডেরা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে নালায় বৃদ্ধের লাশ

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বেশ কয়েকজন রাখাল বালক জাতীয় উদ্যানের হাতির ডেরা নামক স্থানে গরু চড়াতে যায়। এসময় তারা একটি লাশ পড়ে থাকতে দেখে বন বিভাগের লোকজনকে খবর দেয়। পরে বিষয়টি চকরিয়া থানাকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে। লাশ দুই-তিনদিন আগের হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm