হঠাৎ আগুনে পুড়ে ছাই চবির ৪ দোকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- গাউছিয়া হোটেল, সাকিব ইলেক্ট্রনিক্স, ইব্রাহীম স্টোর ও তামিম টি স্টল।

আরও পড়ুন : চট্টগ্রামে ভয়াবহ আগুন, শ্বাস বন্ধ হয়ে ২ জনের মৃত্যু

স্থানীয়রা জানায়, আগুনের সূত্রপাত খলিলের মুদিখানার দোকান থেকে। পরে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করি।

তিনি বলেন, একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। আগুনে ক্ষয়ক্ষতির সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm