সেন্টমার্টিনে গভীর রাতের আগুনে চোখের পলকেই পুড়ে ছাই ২ রিসোর্ট

সেন্টমার্টিনে গভীর রাতের আগুনে চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেছে কিংশুক ও বিচ ভ্যালি রিসোর্ট।

সেন্টমার্টিন দ্বীপে মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে হঠাৎ ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনা নিছকই অসাবধানতা, নাকি পরিকল্পিত, এ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

আগুনের ঘটনাটি ঘটেছে রাত ২টা ৪১ মিনিটে, সায়রী ইকো রিসোর্টের পাশেই। আগুন লাগার কারণ এখনো চিহ্নিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে আগুনের তীব্রতায় মুহূর্তেই রিসোর্টগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন।

এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।

স্থানীয় বাসিন্দা মো. জসিম জানান, ফায়ার সার্ভিসের দল আসার আগেই কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে বিচ ভ্যালি রিসোর্টে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দ্বীপের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলোর মালিক ও কর্মচারীদের চোখেমুখে এখন চরম হতাশাে চাপ। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm