সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা ২০টি অবৈধ অটোরিকশা আটকের পর মামলা দিয়েছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর পরিচালিত অভিযানে এসব অটোরিকশার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
আরও পড়ুন : সীতাকুণ্ডে সড়কে ঝরল ৩ প্রাণ
জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার বিভিন্ন যানবাহন চলাচল আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে প্রায়সময় ঘটছে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা। সর্বশেষ গত রোববার ও সোমবার দুদিনে দুটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে তিনজন গুরুতর আহত হন।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজকের অভিযানে অবৈধভাবে চলাচল করা ২০টি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আলোকিত চট্টগ্রাম


