সয়াবিন তেল—কেউ নেন বেশি দাম, কেউ রাখেন লুকিয়ে

চট্টগ্রামে মূল্যতালিকা প্রদর্শন না করা, বেশি দামে সুপার তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সুপার তেল বিক্রি করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে নগরের ইপিজেড থানার বন্দরটিলা বাজার সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

আরও পড়ুন : তেল লুকিয়ে রেখে ধরা খেল রিয়াজউদ্দিন বাজারের জে কে ট্রেডার্স

জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স সন্দীপ স্টোরকে ৩ হাজার টাকা, একই অপরাধে আকবরের মাংসের দোকানকে ৩ টাকা, ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করায় মেসার্স আমির স্টোরকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সুপার তেল বিক্রি করায় মেসার্স নয়ন ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বন্দরটিলা বাজার এলাকায় আজকের তদারকি কার্যক্রমে বেশি অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মাংস বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা ও মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm