তেল লুকিয়ে রেখে ধরা খেল রিয়াজউদ্দিন বাজারের জে কে ট্রেডার্স

চট্টগ্রাম নগরে মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্দিষ্টসংখ্যক ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি, বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখাসহ বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অর্থদণ্ডে দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। এসময় সাতটি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে সয়াবিনের আড়ালে পাম তেল, দামও বেশি

জানা যায়, অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স ইয়াসিন বয়লারকে ৩ হাজার টাকা, নির্দিষ্টসংখ্যক ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি করায় এম কে এস ট্রেডিংকে ২০ হাজার টাকা, বেশি দামে সুপার তেল বিক্রিসহ বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখায় মেসার্স জে কে ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স বাগদাদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, একই অপরাধে শাহমীর স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স গাউসিয়াকে ৫ হাজার টাকা এবং তামিম জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, রিয়াজউদ্দিন বাজারে আজকের তদারকি কার্যক্রমে ভোজ্যতেলসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবেচেয়ে বেশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মেসার্স জে কে ট্রেডার্সকে। তারা নির্ধারিত দামের বেশি দামে সুপার তেল বিক্রি করছিল এবং বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রেখেছিল। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm