শপথ নিলেন ড. ইউনূসসহ ১৩ উপদেষ্টা, ৩ জন পরে নিবেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ১৩ উপদেষ্টা। বাকি তিন উপদেষ্টা দেশে না থাকায় পরে শপথ নিবেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যাঁরা

শপথ নেওয়া উপদেষ্টারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, লালমনিরহাট-২ আসনের সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল,  মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক হাইকমিশনার তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ও সাবেক সাংসদ ফরিদা আখতার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও ওমরগণি এমইএস কলেজের অধ্যাপক ড.  আ ফ ম খালিদ হোসেন, গ্রামীন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, বীর প্রতীক ফারুক-ই-আযম, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ফাহিম ও সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুরুতে কোরআন পাঠের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য ও গোপনীয়তা শপথ পাঠ করান। পরে বাকি ১২ উপদেষ্টাকেও একই শপথ ও গোপনীয়তা পাঠ করানো হয়।

এদিকে উপদেষ্টাদের মধ্যে ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আযম দেশের বাইরে থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm