লোহাগাড়ায় বাড়ির পাশে থানা থেকে লুটের অস্ত্র

লোহাগাড়ায় বাড়ির পাশে পড়ে থাকা অবস্থায় একটি টিয়ার শেল গান ও ১৭ রাউন্ড টিয়ার শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়ার আলীকদম মুন্সি বাড়ির পাশের নাজির হোসেনের বাড়ির পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে লুটের ৩৫ আগ্নেয়াস্ত্র—২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, টিয়ার শেল গান ও টিয়ার শেল পড়ে থাকার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় একটি টিয়ার শেল ও ১৭ রাউন্ড টিয়ার শেল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে এসব থানার লুণ্ঠিত অস্ত্র। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm