চট্টগ্রামে লুটের ৩৫ আগ্নেয়াস্ত্র—২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়েছে পতেঙ্গা ও সিইপিজেড এলাকা থেকে।

বুধবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যা ব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. শরিফ উল আলম।

আরও পড়ুন : আনোয়ারায় গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তের দল, জনতার প্রতিরোধে পালাল হাইস নিয়ে

তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিজয় উল্লাসের প্রাক্কালে নগরের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায় দুর্বৃত্তরা। এসময় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়। এ ঘটনায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে নগরের বিভিন্ন এলাকা থেকে ১৩ আগস্ট পর্যন্ত এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শট গান, পিস্তল, গ্যাস গানসহ ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সেই ৩৫টি অস্ত্রের মধ্যে ২১টি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বাকি ১৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকা থেকে বেশিরভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অনেকে আমাদের দপ্তরে এসে দিয়ে গেছে। আবার বিভিন্ন তথ্যে ভিত্তিতে র্যা ব সদস্যরা গিয়ে উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (হেডকোয়ার্টার) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm