লোহাগাড়া বটতলী স্টেশনের দরবেশ হাট রোড়ের নিউ আল মদিনা বেডিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত নিউ আল মদিনা বেডিংয়ের স্বত্বাধিকারী কায়সার জানান, বিক্রির জন্য মালামাল মজুদ করেছিলাম। আজ হঠাৎ দেখি ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনে অনেক মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন : সকালের আগুনে পুড়ল ৬ দোকান, দুপুরে ১৪ ঘর
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা হতে পারে।
এসএস/আরবি


