উখিয়ার ক্যাম্পে দুই রোহিঙ্গা মাঝি খুনের দুদিনের মাথায় আবারও খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামে এক রোহিঙ্গা খুন হয়েছেন।
আরও পড়ুন : মধ্যরাতে সন্ত্রাসী হামলায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিসহ ২ খুন
নিহত সৈয়দ হোসেন ওই ক্যাম্পের ব্লক-এ/১০-এর মৃত জমিল হোসেনের ছেলে।
এ বিষয়ে ৮-এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ক্যাম্প-১৯-এ একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের একদল দুষ্কৃতকারী সৈয়দ হোসেনের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। এসময় গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। এরপর ঘটনাস্থলেই নিহত হন তিনি।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর রাতে ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পে দুজন রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনার রেশ না কাটতেই আবারও খুনের ঘটনা ঘটল।
বিডি/আরবি


