চট্টগ্রাম নগরের একটি খালে হাত বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে দেওয়ানবাজার এলাকার রুমঘাটার পেছনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন : চাক্তাই খালে ভাসছিল যুবকের লাশ
পুলিশ জানায়, উদ্ধার করা লাশের দুই হাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। জোয়ারের পানিতে লাশ এখানে ভেসে এসেছে। তবে লাশের পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার ওসি (তদন্ত) রুবেল আফ্রাদ বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করি। এসময় লাশের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


