রামদা হাতে ভাইরাল সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে রামদা হাতে ভাইরাল যুবলীগ নেতা মো. শাহজাহানকে (৩৯) আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলীর শিকলবাহা ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহজাহান কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত বশির আহম্মদের ছেলে এবং উপজেলা যুবলীগের সহসম্পাদক।

আরও পড়ুন : চট্টগ্রামে গ্রেপ্তার ২ যুবলীগ নেতা

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিকলবাহা এলাকায় জমি দখলের চেষ্টার সময় শাহজাহানকে রামদা হাতে প্রতিপক্ষের দিকে দৌড়ে আসতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, যুবলীগ নেতা শাহজাহানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm